Breaking News
Home / TRENDING / জানেন, কি কারণে গ্রেফতার কালীঘাটের কাকু ? বেরিয়ে এলো আসল রহস্য

জানেন, কি কারণে গ্রেফতার কালীঘাটের কাকু ? বেরিয়ে এলো আসল রহস্য

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র, অভিযোগ তথ্য গোপন ও তদন্তে অসহযোগিতা। বুধবার দুপুরে তাকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে। জানা গিয়েছে, এক তৃণমূল নেতার মোবাইলের তথ্যের ভিত্তিতেই এই গ্রেফতারি।

মাস চারেক আগে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতির মুখে প্রথম শোনা গিয়েছেল ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। তারপর থেকে একাধিক ধৃতের মুখে শোনা গিয়েছে তার নাম। জেরার মুখেও বার বার পড়তে হয়েছে সুজয়কৃষ্ণকে। অবশেষে মঙ্গলবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হন ‘কালীঘাটের কাকু’। বুধবার সকাল ১০ টায় তাকে নিয়ে যাওয়া হবে মেডিক্যাল পরীক্ষার জন্য। এরপর দুপুর ২ টোয় তাকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হবে ।

কী কারণে এই গ্রেপ্তারি? ইডি সূত্রে খবর, সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশিতে চালিয়ে একটি মোবাইল উদ্ধার করা হয়েছিল। গতকাল জেরা চলাকালীন ওই মোবাইলটি সুজয়কৃষ্ণের সামনে অন করা হয়। কিন্তু তাতে বিশেষ কোনও তথ্য ছিল না। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এক তৃণমূল নেতার মোবাইলে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই গ্রেফতারি।

অভিযোগ, সুজয়কৃষ্ণের তিনটি সংস্থার মাধ্যেমে কালো টাকা সাদা করা হত। সুজয়কৃষ্ণের গ্রেফতারির পর তার সংস্থার ডিরেক্টরদের নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “হৃদয়ে পৌঁছে গিয়েছে, এবার মাথা বাকি। মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে।” ‘কাকু-জেঠু হয়ে গিয়েছে, পিসি-ভাইপো বাকি’, কটাক্ষ দিলীপের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *