Breaking News
Home / TRENDING / গাঁধী-গডসে নিয়ে পিকের প্রশ্নের জবাবে “মোদির সঙ্গে কাজ করেছিলেন কেন ?” জানতে চাইলে জেডিইউ

গাঁধী-গডসে নিয়ে পিকের প্রশ্নের জবাবে “মোদির সঙ্গে কাজ করেছিলেন কেন ?” জানতে চাইলে জেডিইউ

নিজস্ব প্রতিনিধি।

প্রশান্ত কিশোরকে তেড়েফুঁড়ে আক্রমণ করল জেডিইউ নেতৃত্ব। মঙ্গলবার পাটনায় সাংবাদিক সম্মেলন করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে পিতৃতুল্য বলে কৌশলে খোঁচা দেন পিকে। তিনি বলেন, “গাঁধীবাদ ও গডসে বাদ একসঙ্গে চলতে পারে না। তাই নীতিশ কুমারের সঙ্গে তাঁর থাকা সম্ভব হয়নি।” যদিও প্রথমে জেডিইউ নেতৃত্ব ঠিক করেছিল, প্রশান্ত কিশোরের কোনও আক্রমণের জবাব দেবে না তারা। ‌

কিন্তু দিন গড়াতে এই আসরে নামেন জেডিইউ (JDU) মুখপাত্র অজয় আলোক। আক্রমণের সুরে তিনি বলেন, “বিহারে নীতিশ কুমারের সঙ্গে কাজ করার পর নিজের সংস্থা আইপ্যাক শুরু করেন প্রশান্ত কিশোর। নীতিশ কুমারকে কাজে লাগিয়ে যে তিনি এই কাজ করেছেন তা তামাম দুনিয়া জানে।” এরপরই এই জেডিইউ মুখপাত্র বিজেপির সঙ্গে প্রশান্ত কিশোরের পুরনো যোগ নিয়ে প্রশ্ন তোলেন।

অজয় অলোক প্রশ্ন তোলেন, “গান্ধীবাদ ও গডসে বাদ একসঙ্গে চলতে পারে না। প্রশান্ত কিশোর কি সেটা এখন বুঝেছেন?” তাঁর আরও প্রশ্ন, “২০১২ সালে গুজরাট বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে জেতাতে তাহলে প্রশান্ত কিশোর কেন কাজ করেছিলেন? ২০১৪ সালে নরেন্দ্র মোদিকে ক্ষমতায় আনতে তাঁর সঙ্গে কেন হাত মিলিয়েছিলেন তিনি?” এমন সব আক্রমনাত্মক প্রশ্ন তুলে জেডিইউ নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে, প্রশান্ত কিশোরের একক আক্রমণ কোনওভাবেই মেনে নেবেন না তারা। প্রয়োজনে জবাব দেবে নীতীশ কুমারের (Nitish Kumar) নেতৃত্বাধীন জেডিইউ।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি প্রশান্ত কিশোরকে জেডিইউ থেকে বহিষ্কার করা হয়। এনডিএ-র বড় শরিক বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণের জেরে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেন নীতিশ কুমার। নরেন্দ্র মোদি সরকারের আনা নাগরিক সংশোধনী বিলের বিরুদ্ধে নানা সময়ে সরব হয়ে আক্রমণ জানিয়েছিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সেই কারণে তাঁকে দল থেকে বের করে দেন নীতিশ। সেই সময়ই প্রশান্তর জানিয়েছিলেন পাটনায় যাবতীয় প্রশ্নের জবাব দেবেন তিনি। সেইমতো মঙ্গলবার পাটনায় সাংবাদিক সম্মেলন করে আক্রমণ শানান নীতিশ কুমারকে। পাল্টা জবাব দিয়ে প্রশান্ত কিশোরকে আক্রমণ শানাল জেডিইউ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *