নিজস্ব প্রতিনিধি।
কাশ্মীরে তিন কুখ্যাত জঙ্গীকে গুলি করে মারল ভারতীয় সেনা। মঙ্গলবার সন্ধেয় ত্রাল সেক্টরে জঙ্গিদমন অভিযান চালায় ভারতীয় সেনার যৌথবাহিনী। এই বাহিনীতে ছিলেন রাষ্ট্রীয় রাইফেলস, স্পেশ্যাল অপারেশন গ্রুপ, এবং সিআরপিএফের (CRPF) জওয়ানরা। ত্রালের দিভার গ্রামে চিরুনি তল্লাশি চালানোর সময় ওই এলাকায় জঙ্গিদের অস্তিত্ব টের পায় তাঁরা। আত্মসমর্পণের নির্দেশ দিলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গীরা। পাল্টা জবাব দিতে শুরু করে সেনাবাহিনী।
সেনা সূত্রের খবর, গুলির লড়াইয়ে তিন জেহাদি নিকেশ গিয়েছে। নিহত জঙ্গীদের পরিচয় জানিয়ে দিয়েছে সেনা। তাদের নাম জাঙ্গির রফিক ওয়ানি, রাজা উমর মকবুল এবং উজির আমিন বাট। এরা সকলেই ‘আনসার-গাজওয়া-উল-হিন্দ’ নামের একটি স্থানীয় জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। কি উদ্দেশ্য নিয়ে এই তিন জঙ্গি জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) এলাকায় ঘাঁটি গেড়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news