Breaking News
Home / TRENDING / “দলের কেউ টাকা খেয়েছে শুনলে কেঁদে ওঠে অন্তর।” আক্ষেপের সুরে বললেন মমতার ভাই

“দলের কেউ টাকা খেয়েছে শুনলে কেঁদে ওঠে অন্তর।” আক্ষেপের সুরে বললেন মমতার ভাই

নিজস্ব প্রতিনিধি।

“দলের কেউ টাকা খেয়েছে শুনলে কেঁদে ওঠে অন্তর।” আক্ষেপের সুরে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই তথা তৃণমূল (TMC) কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর পশ্চিমবঙ্গ শাখার সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। শনিবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা জয়হিন্দ বাহিনীর উদ্যোগে রক্তদান শিবির ও কর্মশালায় যোগ দিতে যান তিনি। সেখানেই কার্তিক বলেন, “যখন শুনি পাথর চলে যাচ্ছে কেউ টাকা খাচ্ছে। যখন শুনি বালি চলে যাচ্ছে কেউ টাকা খাচ্ছে। যখন শুনি গরু চলে যাচ্ছে কেউ টাকা খাচ্ছে। তখন আমার ভেতরটা কেঁদে ওঠে।”

এমন কথা বলি থেমে থাকেননি তিনি। আত্মসমালোচনার সুরে কার্তিক বলেন, “মমতা বন্দোপাধ্যায় তো এটা চান না। কারা করছে ? কেন করছে? পার্টিটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন। সিপিএমকে তো মানুষ এই কারণেই সরিয়ে দিয়েছিল। তাদের তো রন্ধে রন্ধে দুর্নীতি ছিল।” পশ্চিমবঙ্গের বিজেপি রাজনৈতিক উত্থান প্রসঙ্গে মমতার এই ভাই বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিতে অস্তিত্বহীন একটি পার্টি। যে ইমোশনের সুযোগ নিয়ে বিভাজনের রাজনীতি করে ভোট নিয়েছে। তার জন্য দায়ী আমরাও।”

এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আগেও দেখতে হবে আমরা নিজেরা কতটা ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করব। তাঁর জীবন যাপন দেখব। আর দুর্নীতির আশ্রয় নেব, দুটো কখনই এক হতে পারে না।” কার্তিক বন্দ্যোপাধ্যায়ের দলের আত্মসমালোচনা মূলক বক্তৃতার সময় প্রেক্ষাগৃহে থাকা নিচুতলার কর্মীদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *