Breaking News
Home / TRENDING / ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে মমতার কৃতিত্ব দাবি করে হোডিং

ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে মমতার কৃতিত্ব দাবি করে হোডিং

নীল রায়।

পৌর ভোটের আগে বিজেপিকে এক চুলও জমি ছাড়তে নারাজ তৃণমূল (TMC)। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প চালু নিয়ে কৃতিত্ব দাবী করে বসল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ‌শনিবার বিধাননগরে ইস্ট ওয়েস্ট মেট্রো সংলগ্ন এলাকায় একটি বিশেষ ধরনের হোডিং চোখে পরে স্থানীয়দের। পোস্টারগুলিতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য ধন্যবাদ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধাননগর নাগরিকবৃন্দ ও বিধাননগর ক্লাব সমন্বয় কমিটির নামে লাগানো সেই পোস্টারে লেখা, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। রেলমন্ত্রী থাকাকালীন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের পরিকল্পনা, অনুমোদন ও রাজ্য সরকার জমি দিয়ে সহায়তা করার জন্য।” ক্লাব সমন্বয়ের নামে হোডিংটি লাগানো হলেও এর পিছনে রয়েছে তৃণমূল নেতৃত্ব, এমনটাই সূত্রে খবর।

গত সপ্তাহে রেলমন্ত্রী পীযূষ গোয়েল ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করে গিয়েছেন। এই নতুন মেট্রো পরিষেবা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার শুরু করেছে বিজেপি (BJP) নেতৃত্ব। তাদের পোস্টে দাবি করা হচ্ছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের উদ্যোগেই। বিজেপির এই প্রচারকে জবাব দিতেই ওই ব্যানারগুলি লাগানো হয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর মিলেছে।

প্রসঙ্গত, উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ না জানানোয় বিতর্ক শুরু হয়েছিল। দলনেত্রীকে আমন্ত্রণ না জানানোয় প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ সত্বেও যাননি বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু এবং নগরের মেয়র কৃষ্ণা চক্রবতী। বিধানসভায় দাঁড়িয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ‘না পাওয়া’ নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেছিলেন, “তখন ইউপিএ সরকারে ছিলাম। কষ্ট লাগে। চোখের জল ফেলতে হয়েছিল প্রকল্পের টাকা জোগাড় করতে। আমার ছবির দরকার ছিল না। একটা খবর তো দিতে পারত।”

তৃণমূল নেত্রীর এই অভিযোগের পাল্টা জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, “মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী।” রেল কর্তারা অবশ্য দাবি করেছিলেন, নিয়মমাফিক যাদের আমন্ত্রণ জানানোর কথা, তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এখন বিতর্ক ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কৃতিত্ব নিয়ে। বিজেপি যেখানে এই প্রকল্পের শুরু হওয়াকে নরেন্দ্র মোদির কৃতিত্ব বলে দাবি করছে, সেখানেই প্রকল্প রূপায়ণের পর সেই কৃতিত্ব প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে পাল্টা দাবি ঠুকেছে তৃণমূল নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *