নিজস্ব সংবাদদাতা
প্রতিশ্রুতি মতো ফরওয়ার্ডের মেসেজ চিহ্নিত করতে ওয়াটসঅ্যাপ মেসেঞ্জারে লেবেলিং শুরু হল। এবার থেকে ওয়াটসঅ্যাপে যে মেসেজগুলি ফরওয়ার্ডেড হয়ে আসবে, তার পাশে ফরওয়ার্ড লেবেল করা থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীদের পক্ষে ভুয়ো খবর চিনে নিতে সুবিধা হবে। প্রসঙ্গত, গত এক মাসে ভারতের বিভিন্ন প্রান্তে ওয়াটঅ্যাপের মাধ্যমে ছড়ানো ভুয়ো খবরে গণপিটুনিতে ১৮ জনের মৃত্যু হয়। এরপরই ওয়াটসঅ্যাপকে এধরনের গুজব আটকাতে পদক্ষেপ নেওয়ার আর্জি জানায় ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news