নিজেস্ব সংবাদদাতা
৩১ ডিসেম্বর থেকে বহু ফোনেই কাজ করবে না হোয়াটসঅ্যাপ। আপডেটেড অ্যান্ড্রয়েড সিস্টেম না থাকলে বেশ কিছু স্মার্টফোনেই হোয়াটসঅ্যাপ চলবে না বলে আগেই জানিয়েছিল ফেসবুক। ২০১৭-র শেষ সপ্তাহে দাঁড়িয়ে সেই আশঙ্কাই আরও স্পষ্ট হয়েছে।
সম্প্রতি ফেসবুকের তরফে একটি ব্লগে জানানো হয়েছে, ‘আমাদের জন্য এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু, বর্তমান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। বছর শেষ হওয়ার আগে অ্যান্ড্রয়েড আপডেট অত্যন্ত প্রয়োজন। তা না হলে, অনেক ফোনেই হোয়াটসঅ্যাপ থাকবে না।’ বর্তমানে আমাদের জীবন যাত্রার সঙ্গে অভেদ্য ভাবে জড়িয়ে রয়েছে এই হোয়াটসঅ্যাপ। শুধু সময় কাটানো নয়, নিত্য দিনের প্রয়োজনেও হোয়াটসঅ্যাপ তার জায়গা করে নিয়েছে। বিশ্বে হাজার কোটি বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সে জায়গায় দাঁড়িয়ে এই সিদ্ধান্তে বিপাকে পড়তে চলেছেন অনেকই।
কোন কোন স্মার্টফোন?
১) BlackBerry OS এবং BlackBerry 10-এ ৩১ ডিসেম্বরের পর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।
২) Windows Phone 8.0-এর স্মার্টফোনগুলিতেও একই সময় থেকেই চলবে না হোয়াটসঅ্যাপ।
৩) Nokia S40 ব্যবহারকারীরা ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যাবহার করতে পারবনে।
৪) অ্যান্ড্রয়েডের 2.3.7 ভার্সন বা তার থেকে কম ভার্সনের স্মার্টফোনগুলিতে ২০২০-র ডিসেম্বর পর্যন্ত হোয়াটসঅ্যাপ করতে পারবেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news