চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের জেরে মাত্র একদিনে শেষ হয়ে যাবে বিধানসভার বাদল অধিবেশন। সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Legislative Assembly Speaker Biman Banerjee) ঘরে সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে ঠিক হয়েছিল ৯ ও ১০ সেপ্টেম্বর বসবে বিধানসভার বাদল অধিবেশন। এদিন বাম কংগ্রেস ও তৃণমূল পরিষদীয় দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন স্পিকার। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে বিধায়কদের স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোকপ্রস্তাবের পর সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবদান প্রসঙ্গে একটি প্রস্তাব আনার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
জানা গিয়েছে, আগামীকাল শোক প্রস্তাবের পর প্রথমার্ধে মুলতবি হয়ে যাবে বিধানসভা। তারপর দ্বিতীয়ার্ধে কোর্ট ফি সংশোধনী বিল ২০২০ আনা হবে। তাপাশ হয়ে গেলেই এবার এবারের মত মুলতবি হয়ে যাবে বিধানসভার অধিবেশন। বাম কংগ্রেস পরিষদীয় দল এভাবে সংক্ষিপ্ত বিধানসভা চালানোর ক্ষেত্রে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। এদিন বিধায়ক বিধানসভার কর্মীর নিরাপত্তা রক্ষী ও সাংবাদিকদের বিনামূল্যে কোভিড টেস্ট করা হয়। আগামীকালের অধিবেশনকে মাথায় রেখেই এই পরীক্ষা করা হয়েছে। এবার থাকবে না কোনওরকম প্রশ্নোত্তর পর্ব। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, করোনা সংক্রমণ নিয়ে বিধায়কদের আতঙ্কের কারণেই অধিবেশনের দিন কমিয়ে একদিন করে দেওয়া হলো। তাছাড়া ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় দূরদূরান্তের জেলা থেকে আগত বিধায়করা বাড়ি ফিরতে পারবেন না। তাই এই সংক্ষিপ্ত অধিবেশন করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news