Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গ বিধানসভাকে শীতঘুমে পাঠিয়েছে তৃণমূল, অভিযোগ বাম-কংগ্রেসের

পশ্চিমবঙ্গ বিধানসভাকে শীতঘুমে পাঠিয়েছে তৃণমূল, অভিযোগ বাম-কংগ্রেসের

সূর্য সরকার।

“শীতকালীন অধিবেশনে বিধানসভাকে শীতঘুমে পাঠাচ্ছে শাসক দল।” সোমবার বিধানসভা অধিবেশন ওয়াকআউটের পর সাংবাদিক বৈঠকে এমনটাই কটাক্ষ করেন কংগ্রেস (Congress) পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর। সোমবার মূল্যবৃদ্ধি নিয়ে মুলতবি প্রস্তাব জমা করেছিল বিরোধীরা। যা খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কালীঘাট এবং মালদার ধর্ষণকাণ্ড নিয়ে আলোচনার দাবি তুলেছিল বিরোধীরা তাও খারিজ হয়ে যায়। তারপরেই প্রথমে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং পরে ওয়াকআউট করে বিরোধী দল কংগ্রেস বিধায়করা।

এদিন কোনও বিল না থাকায় পঞ্চায়েত দপ্তরের স্ট্যান্ডিং কমিটির একটি রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনা হয়। সেই নিয়ে বিধানসভার অধিবেশনের মান মর্যাদা নিম্নমুখী হচ্ছে বলে দাবি করেছেন মনোজ চক্রবর্তী। তাঁর কথায়, “বিধানসভায় কোনও বিজনেস নেই। জোর করে বিধানসভাকে প্রলম্বিত করা হচ্ছে। যা বিধানসভার মর্যাদা নষ্ট করছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *