Breaking News
Home / TRENDING / বকরি ঈদে বিশেষ ছাড়, শুরু হয়েই বাধার মুখে সাপ্তাহিক লকডাউন

বকরি ঈদে বিশেষ ছাড়, শুরু হয়েই বাধার মুখে সাপ্তাহিক লকডাউন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বকরি ঈদের কারণে আগামী সপ্তাহে দুদিন লকডাউন নাও হতে পারে। এমনটাই জানা যাচ্ছে নবান্ন (Nabanna) সূত্রে। গত সপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমণকে বাগে আনতে সপ্তাহে দুদিন লকডাউন করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, সপ্তাহে দুদিন লকডাউন হবে। ২৩ ও ২৫ জুলাই প্রথম লকডাউন (Lockdown) ঘোষিত হয়। জানানো হয়, পরের সপ্তাহে ২৯ জুলাই বুধবার ফের লকডাউন হবে। তারপর সরকারি স্তরে আলোচনার পর পরবর্তী লকডাউনের দিনক্ষণ জানানো হবে। ‌ এমন ঘোষণার পর পশ্চিমবঙ্গ ইমাম এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের লকডাউনের সিদ্ধান্ত নিয়ে মুসলিম সমাজ সংশয় রয়েছে। যেহেতু ২৫ জুলাই শনিবার লকডাউন হচ্ছে তাই তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে সরকারের সিদ্ধান্ত নিয়ে।‌ কারণ, ১ আগস্ট শনিবার ঈদ-উল-জোহা (Id-Ul-Joha)। সাপ্তাহিক লকডাউনের কর্মসূচিতে মেনে যদি ওইদিন লকডাউন হয়, তাহলে মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বীরা অসুবিধার সম্মুখীন হতে হবে। ফলে লকডাউন হলে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। তাই এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক রাজ্য সরকার।

ইমাম অ্যাসোসিয়েশনের কড়া অবস্থানের নড়েচড়ে বসে রাজ্য সরকার। তড়িঘড়ি পশ্চিমবঙ্গ ইমাম অ্যাসোসিয়েশনের (West Bengal Imam Association) সঙ্গে কথা বলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সঙ্গে আশ্বাস দেন, বকরি ঈদের দিন কোনওভাবেই লকডাউন করা হবে না। তিনি প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানান, আলোচনার ভিত্তিতে পরবর্তী লকডাউনের দিন স্থির হবে। সপ্তাহে দুদিন করে লকডাউন হলেও তা কোনও নির্দিষ্ট দিনে হবে না। তাই পহেলা আগস্ট শনিবার বকরি ঈদের দিন লকডাউনের যে সম্ভাবনা কথা বলা হচ্ছে তা অমূলক। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে স্থির করা হয়েছিল সোমবার প্রশাসনিক স্তরে বৈঠক করে মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা বুধবারের সঙ্গে কোনদিন লকডাউন করা যায় তা স্থির করা হবে। সোমবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে। বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কারণে লকডাউন নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা হচ্ছে না। তাই বুধবার লকডাউন হলেও তা আর দ্বিতীয় দিন সম্ভব হবে না। আর ১ আগস্টের আগের দিন অর্থাৎ শুক্রবার উৎসবের প্রস্তুতির জন্য লকডাউন সম্ভব নয় বলেই জানাচ্ছে নবান্নের একটি সূত্র। তাই মনে করা হচ্ছে, আগামী সপ্তাহে কেবলমাত্র বুধবারই লকডাউন করা হবে। তবে তার পরের সপ্তাহে নিয়মমাফিক দুদিনই লকডাউন করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *