চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অমিত শাহের তলব। শুক্রবার (৩১ জুলাই) আবার দিল্লির উড়ান ধরছেন মুকুল রায় (Mukul Roy)। বিজেপির শীর্ষ সূত্রের খবর, শনিবার বিকেলের দিকে অমিত শাহ (Amit Shah) ফোন করেন মুকুল রায়কে। তাঁকে শুক্রবার দিল্লি যেতে বলা হয়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে বলেও জানানো হয়েছে তাঁকে।
একই সঙ্গে মুকুল রায় তৃণমূলে (TMC) ফিরে যাচ্ছেন বলে যে গুজব বাজারে ছড়িয়েছে, তা যে শীর্ষ নেতৃত্ব ধর্ত্যব্যের মধ্যে আনছে না, সেটাও তাঁরা স্পষ্ট করেছেন। একই সঙ্গে এটাও জানিয়েছেন কে বা কারা এই গুজবের চক্রান্তে জড়িয়ে সে খবরও তাঁদের কাছে আছে। সময় মত যথাযথ ব্যবস্থা হবে বলেও জানিয়েছেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news