নিজস্ব সংবাদদাতা:
ফণী-ই সর্বানাশের কারণ। এই যে তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, বিশেষজ্ঞদের মত তার কারণ নচ্ছার ফণী। গ্রীষ্মের স্বাভাবিক আবহাওয়ার বারোটা বাজিয়ে দিয়ে গেছে ঘূর্ণিঝড়। ফলে বেশ কদিন ধরে দেখা নেই বিকেল বা সন্ধের দিকে সাময়িক স্বস্তি দেওয়া কালবৈশাখীর। এবার হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী কয়েক দিনেও ঝড়বৃষ্টির দেখা মিলবে না। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী ৪৮ ঘন্টায় এই গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উল্লেখ্য, আগামী দু’দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে। রাজ্যের পশ্চিমের জেলাগুলাতে তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রির পারদ। তবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি হবে। বাকি জেলাতে অস্বস্থি বজায় থাকবে। অন্যতম কারণ বাতাসে অতিরিক্ত আদ্রতা। যার পরিবর্তন হবে না এখনই। তবে তাপপ্রবাহের সতর্কতা জারি হচ্ছে না দক্ষিণবঙ্গে।
প্রসঙ্গত পার্শ্ববর্তী বিহার ও উড়িষ্যার মতো রাজ্যে ইতিমধ্যে তাপপ্রবাহর সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news