নীল রায়:
কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না করলে তা করবে তাঁর সরকার। এমনই আজব দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ডেবরায় সভা করেন মুখ্যমন্ত্রী৷ প্রচার সভায় বক্তৃতার সিংহভাগ জুড়েই আক্রমণের নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেও সুর চড়ান তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে ঘাটাল মাস্টার প্ল্যান করা যায়নি। আমি কথা দিচ্ছি আপনারা আমাদের সাংসদকে ভোট দিয়ে যেতান, আগামী দু-তিন বছরের মধ্যে তা কার্যকর করব।”
কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া কীভাবে করা হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। মমতা বলেন, ‘আমাকে দেখে আপনারা ভোট দিন, নরেন্দ্র মোদিকে ভোট দিলে পস্তাতে হবে।” একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও মোদি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মোদির নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার চলছে দেশে৷ জরুরি অবস্থা চলছে৷ সবাই ভয়ে চুপসে আছে৷ কাউকে না কাউকে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হয়৷ সেটাই করে দেখিয়েছে বাংলা৷ মোদিকে ভয় পায় না বাংলা৷’’ অভিনেতা দেবের জন্য ভোট চেয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরাই নরেন্দ্র মোদিকে সরাব। তাই ৪২টি আসনেই জয়ী করুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news