নিজস্ব সংবাদদাতা:
আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকাল থেকেই ভারি বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের বেশীরভাগ জেলাতেই। কলকাতাসহ রাজ্যের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বাঁকুড়া থেকে দীঘা এবং বাঁকুড়া থেকে পূর্ব অসম অবধি দুটি অক্ষরেখা রাজ্যের উপর দিয়ে গিয়েছে। এর জের চলবে আগামী২৪ ঘণ্টাতেও।এই অক্ষরেখা গভীর নিম্নচাপে পরিনত হয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। এর জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছেন আবহবিদরা।এদিন সকাল থেকেই কলকাতার বিভিন্ন জয়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ গতকাল রাতের প্রবল বৃষ্টি জলমগ্ন একাধিক এলাকা ৷
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news