ওয়েব ডেস্ক :
সকালবেলা বাড়ি থেকে বেরতেই গায়ে এসে পড়ল হলুদ কিছু। সেটাকেই কী বলে রোদ! অন্তত এভাবেই সোশ্যাল মিডিয়া জুড়ে রসিকতা চলছে। যার যথাযথ কারণও রয়েছে, টানে কয়েদিনের বৃষ্টিতে নাকাল রাজ্যবাসী।
যদিও সকালে রোদ হলেও বেলা গড়াতেই বাড়ে বৃষ্টিপাত। ভারি বৃষ্টি না হলেও ঝিরঝিরে বৃষ্টি হতেই থাকে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর মৌসুমী বায়ুর অক্ষরেখা রয়েছে। তবে আগামিকাল থেকে ভারি বৃষ্টির পরিমাণ কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এমনিতেই রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন তার ওপর ঘাটাল, পিংলা, হুগলি, পাণ্ডুয়া, বীরভূমের মতো একাধিক জায়গায় জলমগ্ন। সেইসঙ্গে আজ বিকেল নাগাত হাওড়ার উদয়নারায়নপুরের বিস্তীর্ণ এলাকা বানভাসি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেইসঙ্গে আমতাও জলে ডুবে যাওয়ার আশঙ্কা থাকাছে। কারণ, অজয়-দামোদরের জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এদিকে রাজ্যে ডিভির জল ছাড়া নিয়ে চাপানউতোর লেগেই আছে।
আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ (+০) সর্বোনিম্ন তাপমাত্রা ২৬.৯ (-০)। আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯৫% এবং সর্বোনিম্ন ৭১%। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৬.২ মি.মি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news