Breaking News
Home / TRENDING / ভোটার ভেরিফিকেশন নিয়ে আমজনতার আতঙ্ক দূর করতে নির্বাচন কমিশনকে আর্জি অধীরের

ভোটার ভেরিফিকেশন নিয়ে আমজনতার আতঙ্ক দূর করতে নির্বাচন কমিশনকে আর্জি অধীরের

নীল রায়।

ভোটার ভেরিফিকেশন নিয়ে আমজনতার আতঙ্ক দূর করতে দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হলেন কংগ্রেসের লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী (Adhir chowdhry)। সোমবার দিল্লির মুখ্য নির্বাচনী কার্যালয়ে যান তিনি। সেখানে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় তাঁর। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “ভোটার ভেরিফিকেশন সারা দেশ জুড়ে চলছে। আমার জেলা মুর্শিদাবাদ (Murshidabad) যথেষ্ট পিছিয়ে পড়া জেলা। সেখানকার মানুষের মধ্যে নানা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমি বলেছি বিষয়টি আরও সরলীকরণ করতে। জাতীয় গ্রামীণ মানুষের পক্ষে বিষয়টি সহজ হয়।” প্রসঙ্গে অধীরের যুক্তি, “দেশের বেশিরভাগ মানুষ স্মার্ট ফোনে অভ্যস্ত নয়। তাদের তথ্য আপলোড করতে সমস্যা হচ্ছে। তাই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়াটি যত বেশি সহজ করা হবে ততই বেশি মানুষ উপকৃত হবেন।”

অধীরের কথায়, “মানুষ খাওয়া ভুলে গেছে, ঘুমানো ভুলে গেছে, কেউ কেউ তো ভয় আত্মহত্যা করছেন। ভোটার ভেরিফিকেশনের নামে যাতে বিষয়টিকে সাধারণ মানুষের কাছে ভয়াবহ না দেখানো হয়। সেই বিষয়ে উদ্যোগ নিতে অনুরোধ করেছি কমিশনার কর্তাদের।”

কংগ্রেসের (Congress) লোকসভার দলনেতাকে জোড়া বৈঠক করতে হয় নির্বাচন কমিশনে। সম্প্রতি এনআরসি নিয়ে যে বিভ্রান্তিমূলক প্রচার প্রসঙ্গ নির্বাচন নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা হয় অধীর চৌধুরীর। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “সম্প্রতি অসম এনআরসি নিয়ে মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে। এনআরসি ভোটার ভেরিফিকেশন দুটি সম্পূর্ণ পৃথক বিষয়। তো সাধারণ মানুষ ভাবছে যে আমি যদি ভোটার তালিকা নাম তুলতে না পারি তাহলে আমি ডি ভোটার হয়ে যাব। আমাকেও দেশ ছেড়ে যেতে হতে পারে।” তিনি আরও বলেন, “আমি অনুরোধ করেছি ইলেকশন কমিশন যেন ভেরিফিকেশন পদ্ধতির সরলীকরণ করে দেশের মানুষকে তার অংশীদার করেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *