নিজস্ব সংবাদদাতা:
সকাল থেকে আটোসাঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে রাজ্যের তিন কেন্দ্রের ভোটদান পর্ব। বুথে বুথে উৎসাহী ভোটারদের লাইন। এদিকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জ… তিন কেন্দ্র থেকেই। তবে বড় উত্তেজনার কারণ হয়েছে দার্জিলিং কেন্দ্রের চোপড়া, এবং নিকটবর্তী দিঘির বাড়ি অঞ্চলটি।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ১১টা অবধি এ-রাজ্যে ভোট পড়েছে গড়ে ৩৩.৪৫%। এর মধ্যে রায়গঞ্জে ভোট পড়েছে ৩৪.০১%, জলপাইগুড়িতে ৩৬.২২% ও দার্জিলিংয়ে ৩০.১২%।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news