চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
রাজ্যে ফের ভাইরাসের আতঙ্ক। এবার অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন সরকার। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যে গাইডলাইন প্রকাশ করে বলা হয়েছে যাতে সর্দি-কাশি কিংবা জ্বর নিয়ে স্কুলে হাজির না হয়। তবে আগামীকাল থেকে রাজ্যজুড়ে শুরু হহচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
এই পরিস্থিতিতে রাজ্যের সকল মাধ্যমিক পরীক্ষার্থী যাতে সুস্থভাবে মাধ্যমিক দিতে পারে সেই ব্যবস্থা নিতে ববদ্ধ পরিকর মধ্যশিক্ষা পর্ষদের। পর্ষদ সূত্রে খবর, সরকারের তরফে অ্যাডিনো ভাইরাস মোকাবিলার জন্য যা যা নির্দেশ দেওয়া হয়েছে, তা মেনেই পরীক্ষা নিবে মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান,’ অ্যাডিনো ভাইরাসের বাড়বাড়ন্তে পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সবরকম সতর্কতা গ্রহণ করতে চলেছে পর্ষদ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে একটি করে “সিক রুম”।
পরীক্ষা দিতে এসে ছাত্রছাত্রীরা অসুস্থ বোধ করলে যাতে তত্ক্ষণাত্ ওখানে নিয়ে যাওয়া হবে, সেই কারণেই এই সিক রুমের ব্যবস্থা থাকছে সব পরীক্ষা কেন্দ্রেই। সব কটি ভেন্যুতেই স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো থাকবে বলেও জানিয়েছেন পর্ষদ। যেভাবে জ্বর বা অসুস্থতা দেখা যাচ্ছে, তার জেরেই এই বাড়তি ব্যবস্থা।
মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে বৃহস্পতিবার অর্থাত্ আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শুরুর আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করা হয়। মে-র শেষ সপ্তাহে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে, জানায় পর্ষদ। স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ছাড়াও পরীক্ষার আগে অন্য সব ব্যবস্থাই খতিয়ে দেখা হয়েছে পর্ষদের তরফে।
জরুরি ক্ষেত্রে যারা দেরিতে অ্যাডমিট-এর দরখাস্ত করেছিলেন, সেই রকম প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড। অন্যান্য সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। সিসিটিভি লাগানো হবে সমস্ত পরীক্ষা কেন্দ্রে। পর্ষদ সূত্রে খবর, ইতিমধ্যেই ২৭৯৫ টি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি লাগানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। যেখানে হয়নি সেখানও তড়িঘড়ি সিসিটিভি লাগানোর কাজ চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news