Breaking News
Home / TRENDING / ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করলেন বিরাট

ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করলেন বিরাট

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ ধীরে ধীরে বাড়ছে দুরত্ব । এবার দর্শকদের সামনে সৌরভ ও বিরাট -এর সম্পর্কের ফাটল আরও স্পষ্ট হল । শনিবার ম্যাচের শেষে সৌজন্য বজায় রাখতে একে অপরের সঙ্গে হাত মেলাতেও দ্বিধা বোধ করলেন ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক । তবে এবার গুঞ্জন শোনা যাচ্ছে , ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করে দিয়েছেন বিরাট। এই দুই তারকার হাত না মেলানোর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। গত শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল আরসিবি । সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট।

শনিবার হারের পরও তিনি বিপক্ষের ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে যান। আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় তাকে । যে ভিডিও টি ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, সৌরভ বা বিরাট কেউই কারও দিকে হাত মেলাতে এগিয়ে যাননি। সৌরভ ও বিরাট মুখোমুখি হওয়ার মুহূর্তেই একে অপরের থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে সরে যান। যদিও বিসয়টি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত তা স্পষ্ট নয়। এর পরই জানা গিয়েছে, ইনস্টাগ্রাম থেকে সৌরভকে আনফলো করে দিয়েছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। অবশ্য এখনও পর্যন্ত বিরাট কে ফলো করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *