চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ পছন্দের তারকা কে সামনে পেলে সবাই একটা সেলফি নিতে চায় । আর এবার প্রিয় তারকা হৃতিকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে রীতিমতো ঘাড়ধাক্কা খেতে হল এক ডেলিভারি বয় কে । সেই ভিডিও ই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিও তে দেখা যাচ্ছে ,অভিনেতা হৃতিক রোশন একটি রেস্তরাঁ থেকে নৈশভোজ সেরে বের হচ্ছেন । সেখানে তাঁর প্রাক্তন স্ত্রী সুজান ও তার বর্তমান প্রেমিক আরসালান গোনি এবং জায়েদ খান কেও দেখা গিয়েছে । হৃতিক রেস্তরাঁ থেকে বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখনই তাকে দেখে তার সঙ্গে সেলফি তুলতে আসেন ওই ডেলিভারি বয় ।
তার অনুরধে প্রথমে মোবাইল ক্যামেরায় পোজ দিতে যান অভিনেতা । আচমকা তাঁর নিরাপত্তারক্ষীর নজরে বিষয়টি পড়ে। এর পরই ওই ডেলিভারি বয় কে ধাক্কা দেয় সে । তৎক্ষণাৎ অভিনেতাও মুখ সরিয়ে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন । যেন তিনি কিছুই দেখেন নি । এই ভিডিও সামনে আসতেই সরব হয়েছেন নেটিজেনরা । সোশ্যাল মিডিয়ায় এক ব্যাক্তি লেখেন , “ইস বেচারাকে কীভাবে ধাক্কা দিল এরা কী ভাবে নিজেদের, আমাদের জন্যই তো এদের সবকিছু।” এর পরই অভিনেতা কে নিয়ে সমালোচনা শুরু করেন নেটিজেনরা । তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন প্রতিক্রিয়া দেন নি বলিউড অভিনেতা হৃতিক রোশন ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news