নীল রায়।
সোমবার কাশ্মীরে খুলেছে ১৯০ প্রাথমিক বিদ্যালয়। সরকারি দপ্তর গুলিতে ও কাজকর্ম শুরু হয়েছে। অথচ বিশ্ব মানবিকতা দিবসের বিশেষ দিনে কাশ্মীর প্রসঙ্গেই টুইট করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লেখেন, “কাশ্মীরের মাবাধিকার, শান্তির জন্য প্রার্থনা করি৷ মানবাধিকার রক্ষা হৃদয়ের খুব কাছের বিষয়৷ ১৯৯৫ সালেও সরব হয়েছিলাম ৷ মানবাধিকার রক্ষা ও লকআপে মৃত্যুর প্রতিবাদ৷ ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি ৷”
প্রসঙ্গত, শুক্রবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে একটি টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রবাদপ্রতীম রাজনীতিবিদকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি টুইটে একটি উদ্ধৃতি করে নাম না করে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দেন তিনি। সেদিন মুখ্যমন্ত্রী টুইটে লেখেন “বন্দুক দিয়ে কোনো সমস্যার সমাধান হয়না।সমস্যার সমাধান ইনসানিয়াত, জামহুরিয়াত ও কাশ্মীরীয়াত এই তিনটি নীতি দ্বারা সম্ভব।”
তবে মুখ্যমন্ত্রীর এমন টুইট প্রতিবাদ নিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীকে খোঁচা দিচ্ছে বাম ও কংগ্রেস। তাদের বক্তব্য, যদি কাশ্মীরে ৩৭০ ও ৩৫ এ ধারা বিলোপ নিয়ে মুখ্যমন্ত্রীর এতই আপত্তি থাকে। তাহলে রাজ্যসভায় ফ্লোরে বিরোধিতা করেও, শেষ মুহূর্তে ভোটাভুটির সময় ওয়াকআউট করলেন কেন তৃণমূল সাংসদরা।? বাম ও কংগ্রেস শিবিরের প্রশ্ন, তাহলে কি মুখে মেকি বিরোধিতা করে আড়ালে নরেন্দ্র মোদির সরকারের সঙ্গে গোপনে হাত মিলিয়ে চলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news