নিজস্ব সংবাদদাতা
বিদেশের মাটিতে হার ভারতের।
সিরিজে হার। মেনে নিতে পারছিলেন না বিরাট কোহলি। সাউদামটনে ৬০ রানে হার ভারতের। চার টেস্টের মধ্যে ২টো তে হার। বিরাট এই হারের জন্য অজুহাত দেওয়ার বান্দা নন। দিলেনও না। সরাসরি জানালেন, চাপ নিতে না পারার জন্যই হারতে হয়েছে। বিরাট এও বলেন, ‘যোগ্য দল হিসেবেই ইংল্যান্ড জিতেছে।আমরা অনেক জায়গায় ভুল করেছি। ২ উইকেটে একটা সময় আমাদের ১৪২ রান ছিল, সেখান থেকে ৩৫০ হলে ভাল হত। হয়নি। আমি যদি উইকেটে আরও কিছুক্ষণ টিকতাম ভাল হদ। সেটাও হয়নি। ম্যাচটা এমনিতেই কঠিন ছিল। চাপ ছিল। চাপ না নিয়ে খোলামনে আমরা খেলতে পারিনি। বল খুব ঘুরছিল। টার্গেট রানটাও কম ছিল না। জানতাম এখানে উইকেট পড়তে শুরু করে দিলেই চাপ বাড়বে। সেটাই হল।’ বিরাটের কথায়, ওভাল টেস্টে আমাদের জানপ্রাআণ লড়িয়ে দিতে হবে।’ ইংল্যান্ডের খেলার প্রশংসা শোনা যায় ভারতের ক্যাপ্টেনের গলায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news