Breaking News
Home / TRENDING / সিরাজের বাড়ির আমন্ত্রনে হাজির কোহলি-সহ গোটা RCB

সিরাজের বাড়ির আমন্ত্রনে হাজির কোহলি-সহ গোটা RCB

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ আইপিএল -এর দউলতে গোটা বিশ্বের ক্রিকেটাররা পরস্পরের কাছাকাছি আসেন । প্রতিবছরই আইপিএলের শেষে বেশ কিছু মজার মুহূর্ত সামনে আসে । এবছরও তার ব্যতিক্রম হলনা । কখনও ক্রিকেট তারকাদের দেদার আড্ডার ভিডিও সামনে আসে আবার কখনও শপিং -এ মাতেন তারা । এবার প্র্যাকটিসের ফাঁকে মহম্মদ সিরাজের বাড়িতে দেখা গেল গোট আরসিবির টিম কে । বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে আরসিবি । এই ম্যাচে জিততে পারলেই প্লে-অফে আরও একধাপ এগিয়ে যাবে আরসিবি। তবে তার জন্য অতিরিক্ত চাপ নিতে নারাজ বিরাট অ তার বাহিনী। বরং ফুরফুরে মেজাজে থেকেই চাঙ্গা থাকার মন্ত্র খুঁজছে দল। আর তাই জন্যই সময় বের করে হায়দরাবাদের ফিল্মনগরের জুবিলি হিলসে সিরাজের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ফ্যাফ ডু প্লেসিরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিদিওতে দেখা যাচ্ছে, কোহলি, ফ্যাফ-সহ দলের বাকি তারকারা সিরাজের বাড়িতে ঢুকছেন। প্রকাশ্যে এসেছে ভারতীয় পেসারের নতুন বাড়ির অন্দরমহলের বেশ কিছু ছবিও। এছাড়াও আরসিবি -র তরফেও বেশ কিছু ছবি প্রকাশ্যে আনা হয়েছে ।

তার মধ্যেই একটি ছবিতে দেখা যাচ্ছে, সিরাজের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে কোহলি। ছবিগুলির ক্যাপশনে লেখা, “হায়দরাবাদি বিরিয়ানি খাওয়ার পালা! আরসিবির ছেলেরা সিরাজের সুন্দর বাড়িতে পৌঁছে গিয়েছেন।” সতীর্থদের পেয়ে খুশি সিরাজও।১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আরসিবি । এবার নিজের ঘরের মাঠে আরসিবি কে কতটা ভালো ইনিংস উপহার দিতে পারেন সিরাজ সেদিকেই চোখ রয়েছে অনুগামিদের ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *