চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচাতেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার (Babita Sarkar)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে সরিয়ে সেই চাকরি ববিতাকে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু আজ সেই নির্দেশ উল্টো গেল। চাকরি খোয়ালেন ববিতা সরকার।
সেই সঙ্গে এতদিন ধরে অঙ্কিতা চাকরি করে যে টাকা পেয়েছিল, সেই টাকাও ববিতাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু এবার সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি খোয়ালেন ববিতা। সেই চাকরি এবার পাবেন মামলাকারী অনামিকা রায়। তাহলে ‘অঙ্কিতার চাকরি বাতিলের টাকার’ কী হবে? সেই বিষয়টিও আদালত স্পষ্ট করে দিয়েছে। আদালত জানিয়েছে, ববিতা সরকারের কাছে জমা থাকা ১৫ লাখ এবার ফেরত দিতে হবে।
আগামী ১৯ মে’র মধ্যে রেজিস্ট্রার জেনারেলের কাছে সেই ১৫ লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেক্ষেত্রে ববিতাকে আদালতের কাছে আবেদন করেন কিছুটা সময় দেওয়ার জন্য। আদালতে ববিতা জানান, ওই ১৫ লাখ টাকার মধ্যে ১১ লাখ টাকা তিনি এখনই জমা দিয়ে দিতে পারবেন। কিন্তু বাকি ৪ লাখ টাকা ফেরত দেওয়ার জন্য আদালতের কাছে সময় চান তিনি।
আদালতের কাছে তিন মাস সময় চান তিনি। সেক্ষেত্রে আদালত ববিতাকে নির্দেশ দিয়েছে, বাকি টাকা আগামী ৫ জুনের মধ্যে জমা দেওয়ার জন্য। তবে ববিতা নিজের চাকরির সময়ে যে বেতন পেয়েছেন, সেই কয়েকমাসের বেতনের টাকা ববিতাকে ফেরত দিতে হবে না বলেও জানিয়েছে আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news