চ্যানেল হিন্দুস্তান,বিনোদন ডেস্ক-
অস্ট্রেলিয়া সিরিজের আগে ঋষিকেশে দয়ানন্দ গিরির আশ্রমে হাজির হয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আর এবার সেই সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে। তার আগে আর একবার ঈশ্বরের দরজায় হাজির দম্পতি। উজ্জয়ীনির মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং তার স্ত্রী। শয়ে শয়ে ভক্তদের সঙ্গে মেঝেয় বসেই প্রার্থনা করলেন তাঁরা। ঈশ্বরের দরবারে সকলেই যে সমান, ফুটে উঠল সেই ছবিই। যা দেখে মুগ্ধ নেটপাড়া।
দীর্ঘদিন অফ ফর্মে থাকার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারে ছন্দে ফিরেছেন কোহলি। কিন্তু সাড়ে তিন বছর পেরিয়েও টেস্টে এখনও সুদিন দেখতে পারছেন না তিনি। গত ২০টি টেস্টে মাত্র একটি হাফ সেঞ্চুরি প্রাক্তন ভারত অধিনায়কের ঝুলিতে। শেষবার ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট শতারান করেছিলেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের আগে নিম করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন দম্পতি। নিয়েছিলেন আশীর্বাদ। আর অস্ট্রেলিয়া সিরিজ শুরুর প্রাক্কালে ধর্মগুরুর দুয়ারে পৌঁছেছিলেন বিরুষ্কা। তবে তিন টেস্টে রানের মুখ দেখেননি তিনি। ৯ মার্চ শুরু আহমেদাবাদ টেস্ট। তার আগে শনিবার অনুষ্কার সঙ্গে মধ্যপ্রদেশের উজ্জয়ীনি মন্দিরে পুজো দিলেন কোহলি।
Virat Kohli and Anushka Sharma visited the Mahakaleshwar Jyotirlinga Temple.pic.twitter.com/2Mk4VERO6F
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) March 4, 2023
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিরুষ্কার মন্দিরে পুজো দেওয়ার একাধিক ভিডিও। তাঁরা তারকা হতে পারেন কিন্তু পুজো দেওয়ার সময় গা থেকে সেই ভিআইপি তকমা সরিয়ে রেখেছে তারা। আর পাঁচজনের সঙ্গে মিশে গিয়েছিলেন। মন্দিরের মেঝেয় বসে ভক্তদের সঙ্গেই প্রার্থনা করলেন। তারকা দম্পতির এহেন ভক্তিতে মুগ্ধ অনুরাগীরা। অনুষ্কা জানান, “আমরা মহাকালেশ্বর মন্দিরে ঈশ্বর দর্শন আর প্রার্থনার জন্য এসেছিলাম।” বরাবরই কোন শুভ কাজের আগে এই দম্পতিকে দেখা যায় ঠাকুরের থানে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news