Breaking News
Home / TRENDING / ৪২ দিনের পর জেল থেকে মুক্তি নওশাদ সিদ্দিকি

৪২ দিনের পর জেল থেকে মুক্তি নওশাদ সিদ্দিকি

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

অবশেষে ৪২ দিনের টানাপোড়েনের পর প্রেসিডেন্সি জেল থেকে বেরলেন ISF বিধায়ক, জেল থেকে মুক্তি পেলেন নওশাদ সিদ্দিকি। গত বৃহস্পতিবারই তিনি জামিন পেয়েছিলেন। তবে কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করা সত্ত্বেও শুক্রবারও তাকে মুক্তি দেওয়া হয়নি। রিলিজ অর্ডার না আসায় জেল থেকে ছাড়া পাননি নওশাদ। তবে শেষ পর্যন্ত শনিবার সকাল ১১টা নাগাদ ছাড়া পান তিনি।

এদিন নওশাদ সিদ্দিকিকে অভিনন্দন জানাতে জেলের বাইরে উপচে পড়েছিল ISF কর্মী-সমর্থকদের ভিড়। ‘ভাইজান ভাইজান’ রব ওঠে সংশোধনাগার চত্বরে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নওশাদ বলেন, “কী ভেবেছে আমি ভয় পেয়ে যাবো , এক ফোটাও ভয় পাইনি। কারণ আমার রাজনৈতিক জীবনে কোনও অগণতান্ত্রিক কাজ আমি করিনি। তাই ভয় পাওয়ার প্রশ্ন নেই।”

ISF বিধায়ক আরও বলেন, “৩০৭ ধারা দিয়ে রেখেছিল আমায়, কোনও মানেই হয় না। বেআইনিভাবে গ্রেফতার করে রেখেছিল আমায়।” শাসকদল ও তার প্রশাসনের উদ্দেশ্যে নওশাদ বলেন, “শাসককে বলব জেলের মান আরও উন্নত করুন, সেন্ট্রাল লক আপ অনুন্নত।”

পঞ্চায়েত নির্বাচনে বিরোধী জোটের ফল আরও ভালো হবে বলেই মন্তব্য করেন ISF বিধায়ক। একইসঙ্গে কৌস্তুভ বাগচীর গ্রেফতারিরও নিন্দা করেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *