নিজস্ব সংবাদদাতা:
অভিনেত্রী সোনিকা মৃত্যুর ঘটনায় এফআইআর থেকে এখনই অভিনেতা বিক্রমের নাম বাদ যাচ্ছে না। তবে ওই এফআইআর-এর উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। একপ্রকার বিক্রমের আবেদনে সারা দিল উচ্চ আদালত। পাশাপাশি আগামী ১ মাস সোনিকা ‘খুনে’র ঘটনায় বিক্রমের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নিতে পারবে না বলেও জানিয়ে দেন মুখ্য বিচারক।
উল্লেখ্য, একটি গাড়ি দুর্ঘটনায় অভিনেত্রী সোনাকার মৃত্যু হয়। সেই গাড়িটি চালাচ্ছিলেন বিক্রম। তার বিরুদ্ধে খুনের মামলা করে সোনিকার পরিবার। বিক্রম মদ্যপ ছিলেন কিনা ইত্যাদি প্রশ্ন ওঠে। আগামী ডিসেম্বর মাসে নিম্ন আদালত যে প্রধান মামলাটি উঠবে।
তবে আপাতত বিক্রম কিছুটা স্বস্তিতে। কারণ নিম্ন আদালতেও এফআইআর থেকে নিজের বাদ দেওয়ার আবেদন করেছিলেন তিনি, কিন্তু তা মানা হয়নি তখন। এবার উচ্চ আদালতে একই বিষয়ে আবেদন করে কিছুটা সারা পেলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news