চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিশ্ব জুড়ে করোনার ভাইরাসের (Cooronavirus) থাবা। তার জেরে দেশে লকডাউন পরিস্থিতি। লকডাউনের জন্য রাস্তাঘাট ফাঁকা, নেই কোনও যানবাহন। এই অবস্থায় কোনও ব্যক্তি অসুস্থ হলে অ্যাম্বুলেন্স পর্যন্ত পাওয়া দায় হয়ে দাঁড়াচ্ছে।ঠিক তেমনটাই হল হুগলীর ডানকুনির নন্দনকানন এলাকায়। বৃহস্পতিবার রাত ১০টার সময় রুজেলি ঘোষ ৪৬ নামে এক মহিলা অসুস্থ হয়। এলাকার লোকজন অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেন। করোনা আতঙ্কে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে চাননি অ্যাম্বুলেন্স চালকরা।
খবর যায় ডানকুনি পুরসভার উপপুরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায়ের কাছে। খবর শুনেই পাড়ার টোটো নিয়ে বেরিয়ে পড়েন দেবাশীষ। অসুস্থ রুজেলি ঘোষকে টোটোয় চাপিয়ে নিজে টোটো চালিয়ে সোজা হাসপাতালে যান। ডানকুনি এলাকার বাসিন্দাদের দাবি করোনা ভাইরাসের জন্য কোনও অ্যাম্বুলেন্স আসতে চায়নি। কারণ যদি করোনা ভাইরাসের রোগী অ্যাম্বুলেন্সে ওঠে।
এই ঘটনায় দেবাশীষ মুখোপাধ্যায় বলেন, “বছরের প্রতিটি দিন মানুষের পাশে ছিলাম আজও আছি। নতুন কোনও বিষয় না। মানুষ বিপদে পড়লে আর একজন মানুষের কাজ হচ্ছে সাহায্য করা আমি সেটাই করেছি। আমি যখন খবর পাই অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করিনি। নিজেই টোটো নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।আমি ব্যক্তিগত ভাবে ডাক্তারের সঙ্গে কথা বলে ভর্তি করে দিয়ে আসি সেই অসুস্থ মানুষটিকে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news