চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রধানমন্ত্রী সবার খবর রাখছেন। কিন্তু প্রধানমন্ত্রীর খবর রাখছে কে? তিনি কি ঠিকঠাক নিজের খেয়াল রাখছেন ? নরেন্দ্র মোদীকে নিয়ে এই চিন্তা বেশ কিছুদিন ধরেই সোস্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। এইবার সরাসরি তাঁকে প্রশ্নটা করেই ফেললেন অভিনেতা অনুপম খেরের মা। অনুপম খের একটি ভিডিও আপলোড করেছেন প্রধানমন্ত্রীকে ট্যাগ করে। তাঁকে বলেছেন যে অভিনেতার বৃদ্ধ মা প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তিত। এই দুঃসময়ে নরেন্দ্র মোদী (Narendra Modi) সারা দেশের ১৩০ কোটি মানুষের খেয়াল রাখছেন। কিন্তু মোদীর খেয়াল রাখছেন কে?
মোদী অনুপম খেরের (Anupama Kher) টুইটের উত্তর দিয়ে বলেছেন যে এই মায়েদের জন্যই তিনি দেশের জন্য কাজ করতে অনুপ্রানিত বোধ করছেন। তিনি অনুপম খেরকে বলেন, তাঁর খোঁজ নেওয়ার জন্য মাকে ধন্যবাদ জানাতে। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বলিউড সেলেবরারাও মোদীর লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news