নীল বণিক:
রাজ্যে এবার হিন্দু ধর্মশিক্ষা প্রসারে উদ্যোগি বিশ্বহিন্দু পরিষদ। আদিবাসী সমাজ ও হিন্দু সমাজের দুঃস্থ ছেলেমেয়েদের পড়াশুনোর জন্য রাজ্যে প্রথম স্কুল খুলতে চলেছে বিশ্বহিন্দু পরিষদ। এতদিন এরাজ্যে সংঘ পরিবার স্কুল চালাত। এবার বীরভূমের রামপুরহাটে আবাসিক স্কুল খুলতে চলেছে হিন্দু সংগঠনটি।
রামপুরহাট থানার ঝাড়খণ্ড সিমান্ত লাগোয়া খড়মাডাঙ্গা গ্রামে এই আবাসিক স্কুল খুলতে চলেছে হিন্দু সংগঠনটি। বিশ্বহিন্দু পরিষদের রামপুরহাট মহকুমার আহ্বায়ক দেবাশিষ চট্টোপাধ্যায় বলেন, ২০১৫ সালে এই স্কুল খোলার উদ্যোগ নিয়েছে বিশ্বহিন্দু পরিষদ। প্রায় ৬বিঘা জমিতে এই আবাসিক স্কুল গড়ে উঠছে বলে জানান দেবাশিষ। তাঁর দাবি, ২০১৯-এর মধ্যেই এই স্কুল চালু হবে। আধুনিক শিক্ষা পাশাপাশি হিন্দুধর্ম শিক্ষাও এখানে ছাত্রছাত্রীদের দেওয়া হবে বলে জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news