নীল রায়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে (Suranjan Das) মেরুদণ্ডহীন বলে আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul supriyo)। মঙ্গলবার সন্ধ্যায় নিজের লোকসভা কেন্দ্র আসানসোলে যান তিনি। সেখানেই যাদবপুর কেন্দ্রের তাঁকে হেনস্থা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে গায়ক রাজনীতিক বলেন, “উনি রাজ্যের একটি রাজনৈতিক দল দ্বারা পরিচালিত উপাচার্য। তাই হুজুরকে দেখে উঠে দাঁড়িয়েছেন। তিনি খুব শিক্ষিত হলেও মেরুদণ্ড একেবারেই শূন্য। আত্মসম্মান নেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে উনি যথাযথ ব্যক্তি নন।” বাবুল আরও বলেন, ”আমি তো আগেই ওনাকে বলেছিলাম, পার্থবাবু বিশ্ববিদ্যালয়ে এলে তো আপনি গেটে দাঁড়িয়ে থাকেন। তো আমার সময়ে এমন অবস্থা কেন?’ উনি আমাকে জানাতে পারতেন যে ক্যাম্পাসে এমন ধুন্ধুমার হলেও, তিনি পুলিশ ডেকে পরিস্থিতি সামাল দেবেন না। আমি তো ওখানে রাজনীতি করতে যাইনি।”
গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লি সফরে গিয়েছিলেন। সেই সময় গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur university) ছাত্র সংগঠন এবিভির উদ্যোগে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানেই বাম ছাত্র সংগঠনের হাতে ব্যাপক হেনস্থা হন তিনি। মারধর, গালিগালাজ থেকে শুরু করে চুল টানা এবং শারীরিকভাবে নিগ্রহ করা হয় তাঁকে। প্রায় ঘন্টা ছয়েক সেখানে আটকে ছিলেন তিনি। উপাচার্য সুরঞ্জন দাস বাবুল সুপ্রিয়কে সেই হাঙ্গামার মধ্যে রেখেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যান। পরে রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার করে নিয়ে যান। এদিন বাবুল সেই ঘটনায় উপাচার্যের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news