নিজস্ব সংবাদদাতা
সে আসবে বলে কত প্রস্তুতি! মাইকে প্রচার, পাড়ায় পাড়ায় বাইকে মিছিল, গলার বেস বাড়িয়ে বিরোধী প্রার্থীকে হুমকি, গুণ্ডা ভাড়া করে মারধর- অপহরণ! গত একমাস যাবত রাজ্য জুড়ে যে অ্যাক্শন ফিল্ম চলছে তা ক্লাইম্যাক্সে পৌঁছল না। ঝুলেই রইল পঞ্চায়েত ভোটের ভবিষ্যত । হাইকোর্টে আগামি মঙ্গলবার ফের শুনানি। তবে অভিজ্ঞরা বলছেন এবারের পঞ্চায়েত ভোটের পঞ্চত্ব প্রাপ্তি হল বলেই ধরা যেতে পারে । আরও মজার কথা হল, হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনারকে নিরপেক্ষ থাকতে বলেছে। তারকা খচিত সিনেমায় ডিরেক্টরের যা ভূমিকা হয়, এবারের পঞ্চায়েত ভোটে দিদি-দাদা বেষ্টিত রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংহের ভূমিকা অনেকটা তাই। তাঁকে না জানিয়েই স্ক্রিপ্ট পাল্টে যাচ্ছে। ক্যামেরা, অ্যাঙ্গেল, স্টোরি কোনও কিছুই তাঁর নিয়ন্ত্রণে নেই। তবুও তাঁকেই নিরপেক্ষ থাকতে হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে বেশ কয়েকটি মামলা চলছে । সবকটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় দেবে না হাইকোর্ট। তাই শুক্রবারও ঝুলে রইল পঞ্চায়েত ভোটের রায়। মঙ্গলবার শুনানির পর ১৪ তারিখ ভোট হবে কিনা সে সম্ভাবনাও বিশ বাঁও জলে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news