Breaking News
Home / TRENDING / আদালতের রায় স্পষ্ট করেছে কমিশন নিরপেক্ষ নয়, বলছেন দিলীপ, অধীর

আদালতের রায় স্পষ্ট করেছে কমিশন নিরপেক্ষ নয়, বলছেন দিলীপ, অধীর

নীল বণিক:

আদালতের রায় প্রমাণ করেছে কমিশন নিরপেক্ষ নয়। বিজেপি রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলে সরব হয়েছিল। শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য বিজেপির সেই অভিযোগকে মান্যতা দিয়েছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, আদালতের কাছে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার থাপ্পড় খেয়েছে। নিজেদের মতো ভোট করে রাজ্যের গণতন্ত্র লুঠ করতে চেয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার তা প্রতিহত করেছেন। মানুষের গণতন্ত্র রক্ষায় মঙ্গলবার আদালত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে বলে মনে করছে রাজ্য বিজেপি । শুক্রবারের আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। তিনি জানান, এই সরকার প্রায় প্রতিদিন আদালতের কাছে ধাক্কা খাচ্ছে। কিন্তু তাতেও তৃণমূল সরকারের হুঁশ ফিরছে না। কমিশন নিয়মের তোয়াক্কা না করেই একতরফা কাজ করছে। আদালত কমিশনের সেই মনোভাবকেও সমালোচনা করেছে বলে জানান অধীর।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *