নিজস্ব প্রতিনিধি।
প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত। উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao Rape case) নির্যাতিতার বাবাকে খুনের অভিযোগে কারাদণ্ড হল তাঁর। বৃহস্পতিবারই সিবিআই কুলদীপ সেঙ্গার–সহ ছয় জন অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছিল। গত সপ্তাহে দিল্লির একটি আদালত উন্নাও ধর্ষণকান্ডে নির্যাতিতার বাবার মৃত্যুর জন্য কুলদীপ সেঙ্গার, তার ভাই এবং দুই পুলিশ সদস্য–সহ তিনজনকে দোষী সাব্যস্ত করে।অভিযুক্ত কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করার সময় আদালতের তরফে বলা হয়, ‘”গোটা ঘটনাটি এই দাবি প্রতিষ্ঠা করছে যে অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের পৃষ্ঠপোষকতায় এই পুলিশরা সেদিন নির্যাতিতার বাবাকে প্রথমে মারধর করে। পরে তাঁকে লাথি মেরে ফেলে দেয় এবং রাইফেল দিয়ে ক্রমাগত আঘাত করেন।’” রায় ঘোষণার সময় বিচারক ধর্মেশ শর্মা বলেন, “মেয়েটি তার বাবাকে হারিয়েছে। সে বাড়ি ফিরতে পারছে না। ওই পরিবারে চারটি বাচ্চা রয়েছে। তারমধ্যে তিনজন মেয়ে।”
এদিকে সিবিআই প্রসিকিউটর বিচারক ধর্মেশ শর্মাকে বলেন যে এই মামলায় দোষী সাব্যস্ত হওয়া দুই পুলিশ সদস্যর জন্য কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা। মামলায় আসামীদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের কথাও আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। লে আমার চোখ অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিন।’”গত বছর উত্তরপ্রদেশের উন্নাওয়ে বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে অভিযোগ ওঠে, এক তরুণীকে গণধর্ষণ করে তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা করেছেন পরপর। গাড়ি চাপা দিয়ে খুন করতে চেয়েছেন ধর্ষিতা তরুণীকেও। কুলদীপ সেঙ্গারকে গত ১৬ ডিসেম্বর দোষী সাব্যস্ত করেছিল দিল্লির তিস হাজারি আদালত। তার ঠিক চারদিন পরে সাজা শোনান বিচারক। যাবজ্জীবনের সাজা এবং ২৫ লক্ষ টাকা জরিমানা হয় কুলদীপ সেঙ্গারের। গত বছর ৩ অক্টোবর সিবিআই এই ধর্ষণ মামলার চার্জশিট পেশ করে। সেখানে জানা যায়, নির্যাতিতাকে ২০১৭ সালে অপহরণ করে টানা ন’দিন ধরে ধর্ষণ করা হয়।
প্রসঙ্গত, মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ জানিয়ে ন্যায়বিচারের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন কিশোরীর বাবা। তারপরেই তাঁর নামে অস্ত্র আইনে মামলা রুজু হয়। গ্রেফতারও হন তিনি। তবে তিনি অভিযোগ জানান, প্রকাশ্যেই তাঁকে বেধড়ক মারধর করেছিল কুলদীপ সেঙ্গারের ভাই অতুল সেঙ্গার। কিশোরীর বাবাকে বাঁচানো তো দূরের কথা। বুকে এবং পেটে গুরুতর আঘাত পেয়েছেন বলেও জানিয়েছিলেন উন্নাওয়ের ধর্ষিতা কিশোরীর বাবা।
গ্রেফতারির পর জেলে যাওয়ার আগে মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিশোরীর বাবাকে। আচমকাই পেটে প্রবল যন্ত্রণা শুরু হয় তাঁর। মারাও যান ওই ব্যক্তি। সেই ঘটনায় সাজা ঘোষণা হল আজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news