নিজস্ব প্রতিনিধি।
গতকাল মনোনয়নপত্র তুললেও, রাজ্যসভা নির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার আচমকাই বিধানসভা সচিবালয় থেকে রাজ্যসভায় প্রার্থী হওয়ার মনোনয়নপত্র তুললেন বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগগা। তারপর থেকেই জল্পনা শুরু হয় বাংলা রাজনৈতিক মহলে। রাজ্যসভায় একজন প্রার্থী প্রস্তাবনার জন্য কমপক্ষে ১০ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। কিন্তু এখন পদ্ম প্রতীকে বিধায়ক সংখ্যা ৬। যদিও দলছুটদের নিয়ে মনোনয়ন দাখিল করতেই পারত গেরুয়া শিবির।
দলছুট মিলিয়ে বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা ১৬। কংগ্রেসের বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য ও বাগদার দুলাল বর বিজেপিতে নাম লিখিয়েছে। হেমতাবাদের সিপিএম বিধায়ক ধীরেন্দ্রনাথ রায়ও বিজেপিতে চলে গিয়েছেন। তৃণমূলের সাতজন বিধায়ক গেরুয়া শিবিরের পক্ষে। বৃহস্পতিবার বিজেপি বিধায়কের মনোনয়নপত্র তোলার পর হিসেব-নিকেশ শুরু করে বাম কংগ্রেস ও তৃণমূল পরিষদীয় দল। কিন্তু এদিন বিজেপির পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে তাদের কেউ প্রার্থী হবেন না রাজ্যসভা ভোটে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news