Breaking News
Home / TRENDING / গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লিতে গ্রেফতার পাকিস্তান হাইকমিশনের ২ কর্মী

গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লিতে গ্রেফতার পাকিস্তান হাইকমিশনের ২ কর্মী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশনের (Pakistan High Commission) দুই আধিকারিককে গ্রেফতার করা হল গুপ্তচর বৃত্তির অভিযোগে। রবিবার ওই দুই গুপ্তচরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধরা পড়ার পর ভারত দাবি করেছে, হাইকমিশনের এই দুই কর্মী আসলে পাকিস্তানি গুপ্তচর (Pakistani Spy)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান হাইকমিশনের অফিসে ভিসা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন দুই অভিযুক্ত। পররাষ্ট্র মন্ত্রণালয় (External Affaires Ministry) সূত্রের খবর, রবিবার তাঁদের হাতেনাতে ধরার পর তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান দূতাবাসের ওই দুই আধিকারিকের নাম আবিদ হুসেন ও তাহির খান। তাঁরা পাক হাইকমিশনের ভিসা বিভাগের কর্মী। জাল পরিচয়পত্র বানানোর সময়ে হাতেনতে তাঁদের ধরে ফেলে দিল্লি পুলিশের অফিসাররা।

অভিযুক্ত দুই পাকিস্তানি গুপ্তচর ভারতে থেকে গোপনে নানা তথ্য সংগ্রহ করত সরকারি অফিস থেকে, এমনটাই জানতে পেরেছে দিল্লি পুলিশ (Delhi Police)। এমন অভিযোগ চাপা দিতে আসরে নেমে পড়েছে ইমরান খান সরকার (Imran Khan Govt.)। এ প্রসঙ্গে কথা বলতে ইসলামাবাদে নিযুক্ত ভারতের কূটনীতিককে ডেকে পাঠিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, পাকিস্তানের তরফে প্রতিবাদ নথিবদ্ধ করতেই ডেকে পাঠানো হয়েছে ভারতের কূটনীতিককে। তার আগেই আন্তর্জাতিক চাপ কাটাতে পাক হাইকমিশনের দুই কর্মীর বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ খারিজ করে দিয়েছে পাকিস্তান সরকার। এ প্রসঙ্গে স্বল্প বিবৃতিতে তাঁরা জানিয়েছে, ভিত্তিহীন অভিযোগ করে পাকিস্তানকে বদনাম করতে চাইছে নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভারত। ভারতের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড়ে টাকার বিনিময়ে লোক ঠিক করত তাঁরা। সব লেনদেন হত আনলাইনে। কীভাবে অনলাইনে সেই টাকা দিত এই দুই গুপ্তচর, তারও সূত্র পেয়ে গিয়েছে পুলিশ।

পাকিস্তানের পক্ষে দাবি করা হয়েছে, ভারতে পাক হাইকমিশনের কাজ করার কূটনৈতিক পরিসরকে ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশনের শর্ত লঙ্ঘন করছে ভারত সরকার। কিন্তু, পাকিস্তানের হাই কমিশনের কর্মীদের গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণ করতে মরিয়া ভারত। কারণ প্রমান সহ অভিযোগটি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে পাকিস্তানকে আবারও ভারত বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্ত করতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত চাপের মুখে পড়ে যেনতেন প্রকারেন, অভিযোগ থেকে পরিত্রান পেতে চাইছে ইমরান খানের সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *