Breaking News
Home / TRENDING / করোনার জের : বেড়াতে গিয়ে মালেশিয়ায় আটকে শ্রীরামপুরের দুই পরিবার

করোনার জের : বেড়াতে গিয়ে মালেশিয়ায় আটকে শ্রীরামপুরের দুই পরিবার

চ্যানেল হিন্দুস্তান বুরো।

সিঙ্গাপুর-মালেশিয়া বেড়াতে গিয়ে করোনা আতঙ্কে হোটেলে বন্দী শ্রীরামপুরের দুটি পরিবার। হুগলী জেলার ইএসআই হসপিটালের কোয়ার্টারের বাসিন্দা অমূল্য কাননের বাসিন্দা দুই পরিবারের মোট ছয়জন গত ১৪ মার্চে প্রথমে সিঙ্গাপুর (Singapore) বেড়াতে যান। তারপর ১৫ ও ১৬ তারিখ দুদিন সিঙ্গাপুরে কাটিয়ে ২৭ তারিখ বাসে চেপে মালয়েশিয়া যাত্রা করেন। বিকেলে মালয়েশিয়া (Malaysia) পৌঁছে দেখেন সেখানকার রাস্তাঘাট জনশূন্য। মালেশিয়ার হোটেলেও লোকজন নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে শ্রীরামপুরের রবি রায় ও তাঁর স্ত্রী সুস্মিতা রায় এবং তাদের ৫ বছরের ছেলে রিয়ানকে নিয়ে মালয়েশিয়া আটকে পড়েছেন। এছাড়াও রামু থাপা, সুধা থাপা এবং তাঁদের ১০ বছরের ছেলে শ্রীদ থাপাও একই ভাবে হোটেল বন্দী। এই দুই পরিবার শ্রীরামপুর থেকে কলকাতার একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুর ও মালয়েশিয়া বেড়াতে যান।

মালয়েশিয়ায় বর্তমানে যানবাহন থেকে শুরু করে বিমান পরিষেবা বন্ধ থাকায় ফিরতে পারছেন না তাঁরা। দুটি পরিবার মালেশিয়া থেকে জানিয়েছেন, যে ট্রাভেল এজেন্সির ভরসায় তাঁরা বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। তারা এখন বলেছেন, নিজেদের টাকা খরচ করে খাবার কিনে খেতে। তাতে এক রাতে সামান্য খাবার খেতেই পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। তাতে ঘোর দুচিন্তায় পড়েছেন বেড়াতে যাওয়া শ্রীরামপুরের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটছে ঘুরতে যাওয়া পরিবারগুলির।টেলিফোনে ওই পরিবারদ্বয় জানিয়েছেন, আমাদের দেশে ফেরার জন্য যদি আমাদের মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা করেন। তাহলে আমরা উপকৃত হই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *