চ্যানেল হিন্দুস্থান বুরো।
আর কোনো টালবাহানা নয় । শেষ পর্যন্ত ফাঁসি কার্যকর হতে চলেছে নির্ভয়া কাণ্ডে (Nirbhya Case) চার দোষী মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুরের। আর কোনও আবেদন বাকি নেই বলেই বৃহস্পতিবার জানিয়ে দিল দিল্লির আদালত। আগামীকাল ভোর সাড়ে ৫টাতেই হতে চলেছে তাদের ফাঁসি।
বৃহস্পতিবার দিল্লি আদালতের অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রাণাকে সরকার পক্ষের কৌসুঁলি জানিয়ে দেন, নির্ভয়ার দুই দোষী অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তার দ্বিতীয়বারের জন্য ক্ষমাভিক্ষার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আদালত জানায়, প্রথমবার যখন তারা প্রাণভিক্ষার আবেদন করেছিল, তখনই তা বিচার বিবেচনা করে দেখা হয়েছিল। ফলে দ্বিতীয়বার আবেদনের আর কোনও প্রশ্ন নেই। বুধবার চার দোষীর মধ্যে তিন দোষী দিল্লি আদালতে আবেদন করেছিল যাতে তাদের ফাঁসির সাজা স্থগিত করে দেওয়া হয়। কিন্তু তা খারিজ হয়ে গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news