নিজস্ব সংবাদদাতা
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের শেষ দিনেও বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল। শুক্রবার সন্ধ্যায় চকমাঘাট এলাকায় নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে সিপিএম ক্যাডারেরা বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় আহত এক বিজেপি কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রিপুরায় নির্বাচনের আগে বাগমা, সোনামুড়া, বেলনিয়া সহ বেশ কয়েকটি জায়গা থেকে বিজেপি কর্মীদের ওপর সিপিএমের হামলার অভিযোগ এসেছে। প্রসঙ্গত, ১৮ তারিখ ত্রিপুরায় ভোট। এবারের ভোটে সিপিএমের মানিক সরকারকে টখ্কর দিতে জোরকদমে প্রচার চালিয়েছে বিজেপি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news