Breaking News
Home / TRENDING / প্রকাশিত হল সলমন খুরশিদের ‘ট্রিপল তালাক’

প্রকাশিত হল সলমন খুরশিদের ‘ট্রিপল তালাক’

নিজস্ব সংবাদদাতা
তিন তালাক ইস্যুতে সরগরম সংসদ। প্রতিদিনই এই নিয়মের শিকার বহু মহিলার অভিযোগ উঠে আসছে খবরের শিরোনামে। সেই ইস্যু নিয়েই বই প্রকাশ করলেন প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী সলমন খুরশিদ। বইয়ের নাম – ‘ট্রিপল তালাক- এগ্জামিনিং ফেইথ’। বইটির প্রকাশনা সংস্থা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। নয়াদিল্লিতে বই প্রকাশনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম, মণিশঙ্কর আইায়ার, ফারুক আবদুল্লাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তি। প্রসঙ্গত, তিন তালাক অথবা তালাক-এ-বাদত ইসলাম ধর্মের অন্যতম বিতর্কিত নিয়ম। বহু পুরুষ এই নিয়মের দোহাই দিয়ে নারীদের অত্যাচার করে।তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। বইটিতে তিন তালাকের জটিলতা, কীভাবে এই প্রথা এতদিন রয়ে গিয়েছে। কীভাবে এই প্রথার আড়ালে মহিলাদের অত্যাচার চলে তা ব্যাখ্যা করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *