ওয়েব ডেস্ক:
রবিবার অসম যাচ্ছেন তৃণমূলের কংগ্রেসের প্রতিনিধি দল। তাঁরা যেখানে হত্যাকাণ্ড ঘটেছে সেই তিনসুকিয়া যাবেন বলে জানা গিয়েছে। আগামীকালকের অসম সফরে যাচ্ছেন তৃণমূলের তিন সাংসদ ও এক বিধায়ক৷ দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়ান নেতৃত্ব দেবেন এই সফরে। বাকিরা হলেন বনগাঁর সাংসদ মমতাবালা ঠাকুর, রাজ্যসভার সাংসদ নাদিমূল হক, করিমপুরের বিধায়ক মহূয়া মৈত্র৷
সূত্রের খবর, রবিবার ভোরের বিমানে অসমে পৌঁছবেন তাঁরা৷ গুয়াহাটি থেকে যাবেন তিনসুকিয়ায়৷ উল্লেখ্য, এর আগে এনআরসি-র তালিকা থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তৃণমূলের একটি প্রতিনিধি অসমে যায়। কিন্তু সেবার রাজ্যের উত্তেজনা ছড়াতে পারে এই কারণে তাদের বিমানবন্দরেই আটকে দেওয়া হয়। বৃহস্পতিবারের হত্যাকাণ্ডের পর অসম রাজ্য সরকার তৃণমূলের প্রতিনিধি দলকে সে রাজ্যে প্রবেশের অনুমতি দেন কিনা সেটাই এখন দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news