নীল বণিক :
সিবিআই তদন্তের দাবিতে আদলতের দ্বারস্থ হলেন মৃত ত্রিলোচন মাহাতর বাবা। সোমবার কলকাতা হাইকোর্টে পুরুলিয়ার বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো ‘খুনে’র ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা করলেন মৃতের বাবা হরিরাম মাহাতো। হরিরামের আইনজীবী প্রিয়াঙ্কা তেবরিওয়াল বলেন, আমরা বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে মামলা দায়ের করেছি। পঞ্চায়েত ভোটের পর ত্রিলোচনকে রাজনৈতিক কারণে খুন হতে হয়েছে। আমরা মনে করি, রাজ্য পুলিশ এই মামলার নিরপেক্ষ তদন্ত করতে পারবে না রাজনৈতিক চাপের কারণে। তাই স্বচ্ছ তদন্তের জন্য সিবিআইকেই দায়িত্ব দেওয়া উচিত।
সূত্রের খবর, আগামী শুক্রবার শুনানির সম্ভবনা রয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news