Breaking News
Home / TRENDING / বিরোধী জোটের আশা জলে, বিধানসভায় একাই লড়বেন ‘বহেনজি’

বিরোধী জোটের আশা জলে, বিধানসভায় একাই লড়বেন ‘বহেনজি’

নিজস্ব সংবাদদাতা:

জোটের আশা জলে, একাই লড়বেন ‘বহেনজি’। মায়াবতীর দল জানিয়ে দিল, মধ্যপ্রদেশে তারা একাই লড়বে।
বিএসপি-র এই ‘একলা চলো’ নীতিতে চাপে পড়েছে বিজেপির বিরোধী শিবির। সপ্তাহ খানেক আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর শপথ অনুষ্ঠানে সনিয়া গাঁধীর সঙ্গে মায়াবতীর ঘনিষ্ঠতা চোখে পড়েছিল অনেকেরই। তহলে?
বিশেষ করে উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর উপনির্বাচনে জোটের সাফল্যের পর বিজেপি বিরোধী শক্তিগুলোর ঐক্য জমাট বাঁধতে শুরু করেছিল। কারণ এরপর যত উপনির্বাচন হয়েছে, প্রায় সবকটিতেই জোটের ধাক্কা খেয়েছে বিজেপি।
তবু মধ্যপ্রদেশে কংগ্রেসের হাত ধরছে না বিএসপি। দলের রাজ্য সভাপতি নর্মদাপ্রসাদ আহিরওয়ার জানিয়ে দিয়েছেন, ‘জোট নিয়ে কোনও স্তরেই কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়নি। এ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। কিন্তু আমি জানিয়ে দিতে চাই যে মধ্যপ্রদেশ বিধানসভায় প্রত্যেকটি আসনেই প্রার্থী দেবে বিএসপি।’

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *