সূর্য সরকার।
শিয়ালদহ (Sealdah) বনগাঁ হাসনাবাদ শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল। রবিবার সকালে বিপর্যস্ত ট্রেন চলাচল। শিয়ালদহ বনগাঁও সেকশনে ট্রেন চলাচল বন্ধ। বারাসাত ও হৃদয়পুর স্টেশনের মাঝে ১১ নম্বর রেল গেটে পাথর বোঝাই ট্রাক খারাপ হয়ে যাওয়ায় বিপত্তি। ভোর ৫.৩০ এর পর থেকে ট্রেন চলাচল বন্ধ।
জিয়ালধ থেকে বারাসাত (Barasaat), বনগাঁ, হাসনাবাদ সেকশনে আপ ও ডাউন ট্রেন চলাচল সম্পুর্ন ভাবে বন্ধ। পর পর সব স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন। এখনও পর্যন্ত পাথর বোঝাই লরি লাইনের উপর থেকে সরানো সম্ভব হয়নি। পরিস্থিতি কখন ঠিক হবে তার কোনো ইঙ্গিত দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। তবে রবিবার থাকায় খুব একটা দুর্ভোগ পোহাতে হয়নি তার কারণ এমনিতেই নিত্যযাত্রীরা আজকের দিনে কম থাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news