নিজস্ব সংবাদদাতা। সিংহশাবক সহ তিন লেঙুরের পর এবার কচ্ছপ পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই বন্যপ্রাণী পাচারকারী। বৃহস্পতিবার বিপুল পরিমাণ কচ্ছপ সহ গ্রেফতার দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বন দফতরের বারাসাত ডিভিশনের অফিসাররা গ্রেফতার করেন ওই দুই পাচারকারীকে। সূত্রের খবর, দুই সংস্থার কাছে খবর ছিল, এদিন সকালে একটি টাটা সুমো গাড়িতে ওড়িশা থেকে বিপুল পরিমাণ কচ্ছপ আসছে । এবং তা বারাসাতের সুভাষপল্লীর গৌর প্রামানিকের বাড়িতে রাখার বন্দোবস্ত করা হবে। সেই মতোই তারা ভোর থেকে রাস্তায় দাঁড়িয়ে নজরাদারি শুরু করে। কিন্তু বেশ কিছুক্ষণ সময় কেটে গেলেও গাড়ি না আসায় তাদের সন্দেহ হয়। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন গৌরের বাড়িতে গাড়ি অনেক আগেই কচ্ছপগুলিকে আনা হয়েছে। খবর পাওয়া মাএই তারা গৌরের বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ৬৭ টি কচ্ছপ উদ্ধার হয়। গৌর প্রামানিক সহ আরও এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। এদিন ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে। তদন্তে জানা গিয়েছে, ধরা পড়ার আগেই বেশিরভাগ কচ্ছপ পাচার হয়েছে। প্রসঙ্গত গত সপ্তাহেই এক সিংহ শাবক সহ তৃণমূলের পাচার আটকে ছিল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। কিন্তু পাচারকারীরা পরদিনই আদালত থেকে জামিন পেয়ে যাওয়ায় সে যাত্রায় বিস্তর বিতর্ক হয়েছিল। কচ্ছপ পাচারের ক্ষেত্রে তেমনটাই ঘটে কিনা সেদিকেই তাকিয়ে পশুপ্রেমী মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news