নিজস্ব সংবাদদাতা:
অবিশ্বাস্য হলেও সত্যি, রাউড়কেল্লার যুবক প্রতিমা শিল্পী মুক্তিকান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে দেখা করতে পায়ে হেঁটে চলেছে দিল্লি। ওড়িশার রাউরকেল্লা থেকে ১৩৫০ কিলোমিটার হেঁটে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে তাঁরই দেওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে চায় সে। গ্রীষ্মের দাবদাহে বছর তিরিশে যুবকটির হাতে কেবল ভারতের পতাকা। মুক্তিকান্তের মতে, তিরঙ্গা দেশের পতাকাই তাঁর অনুপ্রেরণা অসাধ্য সাধনে। কিন্তু কেন এই আত্মপীড়ন?
মুক্তিকান্তে কথায় বছর চারেক আগে ২০১৫ সালে রাউরকেল্লাতে যখন প্রধানমন্ত্রী সভা করেছিলেন তখন দুটি প্রতিশ্রুতি দিয়ছিলেন। প্রথমত, রাউরকেল্লার ইস্পাত জেনারেল হাসপাতালটিকে সুপার স্পেশালিটি হাসপাতাল করে দেবেন। দ্বিতীয়ত ভ্রমানি সেতুর কাজ সম্পূর্ণ করবেন। যদিও আজ অবধি দুটির একটি কাজও হয়নি।
ইতিমধ্যে আগ্রায় পৌঁছে গেছেন মুক্তিকান্ত। যদিও এই মুহূর্তে তিনি হাসাপাতালে চিকিৎসাধিন। অমানসিক দীর্ঘযাত্রার ফলেই অসুস্থ। নিজের বেডে বসে মুক্তিকান্ত জানান—আমাদের হাসপাতালের খুবই খারাপ অবস্থা। পরিকাঠামোর উন্নতি না হলেই নয়। সেতুর কাজ শেষ হওয়াও জরুরি। এই কথা মাননীয় প্রধানমন্ত্রী জানাতে যাচ্ছি আমি।
রাউড়কেল্লার নাছোড়বান্দা যুবকটির কথায়, দেশের বহু মানুষই নূন্যতম নাগরিক পরিসেবা পায় না। সেই সকলের কথা জানাতে চাই প্রধানমন্ত্রীকে। মুক্তিকান্তের বিশ্বাস, গত চার বছরে কাজ না হলেও আগামী এক বছরে ব্রিজ আর হাসপাতালের কাজ হয়ে যাবে ঠিক।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news