Breaking News
Home / TRENDING / পার্থর দুর্গে হানা দিলীপের, তৃণমূল ছেড়ে বিজেপিতে ৫০০ কর্মী

পার্থর দুর্গে হানা দিলীপের, তৃণমূল ছেড়ে বিজেপিতে ৫০০ কর্মী

নিজস্ব সংবাদদাতা। শিক্ষামন্ত্রী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভায় কেন্দ্র‌ বেহালা পশ্চিমে তৃণমূল ভেঙে কী খানখান করে দেবে বিজেপি? এমনই প্রশ্ন উঠে গিয়েছে পরপর দুদিনের শাসক শিবিরের ভাঙ্গনের চিত্র দেখে। শনিবারের পর রবিবার সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ৫০০ জন কর্মী তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। যোগদানের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বেহালার রায় বাহাদুর রোডের আদর্শ পল্লী ক্লাবের কাছে এক জনসভায় দিলীপ ঘোষের উপস্থিতিতে কর্মীদের যোগদান প্রসঙ্গে সাউথ সাবারবান জেলা বিজেপির সহ-সভাপতির জিতেন পাল জানিয়েছেন, ১১৫, ১১৭,১১৮, ১২০, ১২৯ ও ১৩০ নম্বর ওয়ার্ড থেকে কর্মীরা যোগ দিয়েছেন। প্রশ্ন উঠছে শনিবার সন্ধ্যায় যখন ৫০০ তৃণমূল কর্মী বিজেপিতে নাম লেখালেন। তখন কেন এরা দলবদলে শামিল হলেন না এই কর্মীরা? বেহালার বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, কিছু সমস্যা হওয়ায় এই কর্মীরা গতকাল যোগ দিতে পারেননি। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অনুষ্ঠানে যোগদান করবেন শুনে কর্মীরা দ্রুতই যোগদানের প্রস্তুতি নেন। কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ভূমিকা নিয়েও। কারণ পরপর দু’দিন প্রায় হাজারখানেক কর্মী দল ছেড়ে বেরিয়ে গেলেও এ ব্যাপারে উদাসীন থেকেছে তাঁর নেতৃত্ব। শুধুমাত্র কর্মীদের যোগদান প্রসঙ্গে এলাকার বিজেপি নেতা শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমরা নেতা নয়, কর্মী চাইছি। যারা দলকে শক্তিশালী করবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *