নিজস্ব সংবাদদাতা। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তিনি কথায় কথায় বিরোধীদের বলেছেন, চুপ করে থাকুন। বলেছেন, মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখুন। এবার সেই তিনি, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লিউকোপ্লাস্ট লাগাবার নিদান দিলেন পিকে, অর্থাৎ একুশের ভোটে মুকুল হারানো মমতার বল ভরসা প্রশান্ত কিশোর।
মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন চুপ করে! অনেক কষ্ট করেও এমন একটা দৃশ্য কল্পনা করতে পারছেন না ৩০/বি হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটে নিত্য যাতায়াতকারী তৃণমূলের কোনও নেতা। নবান্নে বসা কোনও মন্ত্রীর পক্ষেও এ নিদারুন কষ্টকল্পনা। আসলে মমতাকে যাঁরা চেনেন তাঁদের সকলের কাছেই এ এক অসম্ভব কাণ্ড।
প্রশান্ত কিশোর মমতাকে বলেছেন, নির্বাচন পর্যন্ত তিনি যা বলবেন মমতাকে তা শুনতেই হবে। পছন্দ হোক বা না হোক, শুনতে হবে।
মমতার মতো শক্ত চরিত্রের মানুষের পক্ষে এমন কর্ম করা খুবই শক্ত। তবু পিকের সঙ্গে বৈঠকে মমতা নাকি মাথা নিচু করে ‘মাষ্টারমশাইয়ের’ সব কথা শুনেছেন। যা দেখে নাকি বৈঠকে উপস্থিত সুব্রত বক্সী, রাজীব বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ কপালে উঠেছে।
এমনিতে সংবাদ মাধ্যমের সঙ্গে বেশি কথা বলতে পিকে তাঁকে বারন করেছেন। এমনকি পুরভোটে প্রার্থী বাছাইতেও মমতার হাতে বেড়ি পরিয়েছেন প্রশান্ত। বলেছেন মাত্র ১০ শতাংশ প্রার্থী তিনি বাছাই করতে পারবেন, বাকিটা প্রশান্তর হাতে।
এমতাবস্থায় নিজের সাধের ‘বাংলায়’ অর্থাৎ পশ্চিমবঙ্গে মুখে লিউকোপ্লাস্ট আর হাতে বারনের বেড়ি বেঁধে, একজন পেশাদারের হাতের পুতুল হয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন মমতা। যিনি দু’দিন আগে পর্যন্ত রাজ্যের জননেত্রী ছিলেন। যাঁর আহ্বানে পাহাড় থেকে সমুদ্র, সমুদ্র থেকে জঙ্গলমহল একসঙ্গে উঠে দাঁড়াত। এখন সেই বাংলার মন বুঝতে ও মন ধরতে আর ধরে বেঁধে ভোট ঘরে আনতে মমতা এখন প্রশান্তর পাপেট।
প্রশান্ত এখন তাঁকে মুখে আঙুল দিতে বলেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
ঠিকই বলেছেন
আমার ধারণা এই প্রথম শুরুটা ভালো লাগলো