Breaking News
Home / TRENDING / কুলপীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে ১৩০০ কর্মী

কুলপীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে ১৩০০ কর্মী

নীল রায়।‌ মথুরাপুরের পর কুলপী!  শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভার অধীন কুলপি মণ্ডল কমিটির ডাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০ তম জন্মদিন উপলক্ষে বিজেপি কুলপি মন্ডলের এক জনসভায় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং সিপিএম থেকে ১৩০০ কর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। লোকসভা ভোটে মথুরাপুরে তৃণমূল জয় পেলেও, দলের নীচুতলার ভাঙন রোধ করতে পারছে না শাসকদল। দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপি (পশ্চিম)-র সভাপতি অভিজিৎ দাসের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন ওই সমস্ত কর্মী-সমর্থকরা। দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপি পশ্চিমের সভাপতি অভিজিৎ দাস  বলেন, “মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে যিনি জয়ী হয়েছেন তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে জয়লাভ করেছেন। এই সংখ্যালঘু ভোট আগামী বিধানসভা নির্বাচনে তাদের পক্ষে থাকবে কিনা এখন থেকেই সন্দেহ প্রকাশ করছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।  রাজ্যের উন্নয়ন করছেন সেই উন্নয়ন সাধারণ মানুষের কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি এখনও কাটমানি  নেয়ার অভিযোগ উঠছে বিভিন্ন প্রকল্পের টাকা বরাদ্দের ক্ষেত্রে । কুলপি ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের এইধরনের নমুনা উঠে আসছে আমাদের কাছে।” এই সভায় হাজির হয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক অমিতাভ রায়, জেলা পর্যবেক্ষক হরেকৃষ্ণ দত্ত, যুগ্ম আহ্বায়ক গৌতম চৌধুরী, মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার, বিধানসভার আহ্বায়ক বিদ্যুৎ পুরকাইত, প্রবীর রায়, সহ জেলা নেতৃত্ব। প্রসঙ্গত, শুক্রবার মথুরাপুর বিধানসভা থেকে ৭০০ কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *