Breaking News
Home / TRENDING / এনআরসি নিয়ে দলকে প্রতিবাদ কর্মসূচি নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

এনআরসি নিয়ে দলকে প্রতিবাদ কর্মসূচি নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নীল রায়।

অসমের এনআরসি-র তালিকা নিয়ে পশ্চিমবঙ্গে প্রতিবাদ করবে তৃণমূল। সোমবার কালীঘাটে নিজের বাসভবনে আয়োজিত বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় নাগরিকপঞ্জির তালিকা প্রকাশের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল। ৭ এবং ৮ সেপ্টেম্বর জেলায় ও ব্লকে এই কর্মসূচি পালন করা হবে। ১২ সেপ্টেম্বর কলকাতায় হবে বড় মিছিল। চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত যাবে এই মিছিল। তাতে পা মেলাতে পারেন খোদ মুখ্যমন্ত্রী।

এছাড়াও এদিনের বৈঠকে দলীয় নেতাকর্মীদের উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে সমন্বয় সাধনের দায়িত্ব দিয়েছেন মমতা। এছাড়াও অন্যান্য রাজ্যের আঞ্চলিক দলগুলির সঙ্গে সম্পর্ক যাতে আরও দৃঢ় হয়, সেদিকেও নজর রাখার নির্দেশ দেন দিয়েছেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মূলত আঞ্চলিক দলগুলির সঙ্গে সুসম্পর্ক তৈরির কাজ করবেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *